spot_img

ইরানে শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

ইরানের বেসামরিক ও ঐতিহ্যবাহী স্থানগুলোতে হামলার কারণে ক্ষয়ক্ষতি বাড়ছে। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলার শিকার হয়েছে ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, এই হামলায় পাস্তোর ইনস্টিটিউট অব ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি ১৯২০ সালে চালু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোসেইন কেরমানপুর একে ‘বৈশ্বিক স্বাস্থ্য খাতের শতাব্দী পুরানো স্তম্ভে হামলা’ বলে উল্লেখ করেছেন।

এদিকে ইরানের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী রেজা সালেহি আমিরি বলেছেন, এই ধরনের হামলা কোনো ধরণের আইনি ভিত্তি ছাড়াই সরাসরি ইরানের পরিচয়ের ওপর একটি ‘পরিকল্পিত ও সচেতন আক্রমণের’।

আমিরি আরো বলেন, ‘আজ আমরা সেই নৈতিকভাবে প্রতিষ্ঠিত আইনগুলোর সম্পূর্ণ পতন দেখছি, অথচ এই কানুনের মধ্য দিয়েই আগে সংঘাতগুলোকে নিয়ন্ত্রণ করা হত।’

সূত্র: আল-জাজিরার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ