লেবাননে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই এবং হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে বলে হুমকি দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
উত্তর ইসরাইলের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। হিজবুল্লাহর ওপর পূর্ণ শক্তি দিয়ে হামলা অব্যাহত রাখা হবে এবং উত্তর ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই হামলা থামবে না।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ওই বার্তায় নেতানিয়াহু আবারও ইসরাইলের মূল লক্ষ্যগুলোর কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরাইল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ও টেকসই শান্তিচুক্তি নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য।
সূত্র: বিবিসি











