spot_img
spot_img

আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তর করা হচ্ছে

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ব্যাংকের ব্যাংকিং ও আর্থিক সেবা বিভাগের পরিচালক ড. লুতফুল্লাহ খায়েরখাহ বলেছেন, দেশের ব্যাংকিং খাত বর্তমানে সুদভিত্তিক লেনদেন থেকে সম্পূর্ণভাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার দিকে রূপান্তরিত হচ্ছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হুরিয়াত রেডিও।

তিনি বলেন, দেশে কার্যরত সব বাণিজ্যিক ব্যাংকে সুদ (রিবা) প্রথা বিলুপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তান ব্যাংক এর আগে জানিয়েছিল, ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুযায়ী সুদ (রিবা) গ্রহণ ও প্রদান নিষিদ্ধ। এ কারণে দেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা ধাপে ধাপে শরিয়াহসম্মত ব্যাংকিংয়ে রূপান্তর করা হচ্ছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ