তুরস্ককে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
তিনি বলেন, “ইসরাইল হয়তো চাইছে ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে। কারণ তারা কোনো শত্রু ছাড়া টিকতে পারবে না।”
সোমবার (১৩ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
হাকান ফিদান বলেন, আমেরিকা ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘আন্তরিক’। যদিও গত শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে হওয়া আলোচনায় দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।











