spot_img
spot_img

আফগানিস্তানে অর্থনৈতিক প্রকল্প বাড়াচ্ছে তুরস্ক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে অর্থনৈতিক প্রকল্প বাড়াবে তুরস্ক। এছাড়াও ব্যবসায়ী ও রোগীদের জন্য ভিসা সুবিধা সহজ করার ঘোষণা দিয়েছে আঙ্কারা।

আফগানিস্তানের হেরাত প্রদেশের গভর্নর মাওলানা নূর আহমদ ইসলাম জারের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তুরস্কের রাষ্ট্রদূত সাদিন ই ইলদিজ।

তিনি জানান, আফগানিস্তানে তুরস্কের অর্থনৈতিক প্রকল্পের সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি রোগী ও ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রবেশ অনুমতির সুবিধাও দেওয়া হবে।

বৈঠকে রাষ্ট্রদূত আফগানিস্তানের কৌশলগত অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশেষভাবে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং আঞ্চলিক পরিবহন পথগুলোর অগ্রগতির কথা উল্লেখ করে হেরাতকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বর্ণনা করেন।

এর জবাবে গভর্নর নূর আহমদ ইসলাম জার আফগানিস্তানের খনিজ সম্পদ ও নবায়নযোগ্য শক্তি খাতে হেরাতের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি এসব খাতে বিনিয়োগ বাড়াতে তুর্কি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ