spot_img
spot_img

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য আমেরিকা ও ইসরাইলের যেকোনো প্রচেষ্টা “ব্যর্থ হতে বাধ্য” বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না।

বুধবার (১৫ এপ্রিল) তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তেহরান “যুদ্ধ বা অস্থিতিশীলতা নয়”, বরং সব সময়ই “গঠনমূলক আলোচনা”র পক্ষে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন এক সময়ে এসব কথা বলেন, যার কয়েক ঘণ্টা আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে।

তবে তেহরান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ