spot_img
spot_img

তুরস্কে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে ইসহাক দার বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত।

বৈঠকে পাকিস্তান–বাংলাদেশ সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সম্পর্ক সহজীকরণ নিয়েও আলোচনা হয়।

ইসহাক দার বলেন, আঞ্চলিক ঘটনাবলি, বিশেষ করে ইরান–আমেরিকা যুদ্ধবিরতি এবং পাকিস্তানের ভূমিকাসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছি। প্রত্যাশা করছি, আগামীতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক অব্যাহত থাকবে।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ