spot_img
spot_img

জনগণের প্রশ্নের সরাসরি জবাব দেবেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে সরসারি তার জনগণের প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছেন দেশটির ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মন্ত্রী শিবলি ফারাজ। সোমবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে টেলিফোনে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন পাক জনগণ।

রবিবার (৩১ জানুয়ারি) একটি ভিডিও বার্তা টুইট করে তিনি এ তথ্য জানিয়েছেন।

জনগণকে উদ্দেশ করে মন্ত্রী শিবলি ফারাজ বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে সরাসরি কথা বলুন। ১ ফেব্রুয়ারি আপনার প্রশ্ন, আর প্রধানমন্ত্রীর জবাব।

ফোন করার জন্য ০৫১-৯২১০৮০৯ নম্বর দিয়ে এতে আরও বলা হয়, বিকেল চারটা থেকে সবাই এই নম্বরে কল করতে পারবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ