আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কর্মকর্তাদের বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আমন্ত্রণ জানাতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই আমন্ত্রণের আওতায় একটি কারিগরি প্রতিনিধি দল থাকবে। তাদের প্রধান লক্ষ্য হবে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসের আইনগত অধিকার না থাকা ব্যক্তিদের নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিকল্পিত এই সফরের দুটি উদ্দেশ্য থাকতে পারে। একদিকে, এটি আফগান শরণার্থীদের প্রত্যাবর্তনে সহায়তা করবে। অন্যদিকে, আফগানিস্তান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।
সূত্র: হুরিয়াত রেডিও











