spot_img
spot_img

লেবাননে সাংবাদিকসহ ৫জনকে হত্যা করেছে ইসরাইল

দক্ষিণ লেবাননে একজন সাংবাদিকসহ পাঁচজনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (২২ এপ্রিল) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এতথ্য জানিয়েছে।

এনএনএ জানায়, ইসরাইলের প্রথম হামলায় দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়ির ভেতরে থাকা দুজন নিহত হন।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হওয়া দুটি গাড়িতে তারা হামলা চালিয়েছে।

এনএনএ জানিয়েছে, একই গ্রামের একটি ভবনে পরবর্তী বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন এক সাংবাদিক। স্থানীয় সংবাদমাধ্যম আল আখবারের কর্মী আমাল খলিলকে পরে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ