spot_img
spot_img

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে আশির দশকের রণকৌশলে ফিরছে হিজবুল্লাহ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহ আবারও আশির দশকের রণকৌশলে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে। লেবাননে ইসরাইলকে ঘাঁটি গড়তে বাধা দিতে তারা আত্মঘাতী স্কোয়াড সক্রিয় করার কথাও জানিয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

প্রতিবেদনে হিজবুল্লাহর নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক নেতার বরাতে বলা হয়, তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী অধিকৃত অঞ্চলে বিপুলসংখ্যক আত্মঘাতী হামলাকারী মোতায়েন করেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর দখলে থাকা ভূখণ্ডের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অধিকৃত লেবাননের গ্রামগুলোতে অবস্থানরত শত্রুপক্ষের কর্মকর্তা ও সৈন্যদের ওপর হামলা চালানোই এসব আত্মঘাতী হামলাকারীদের লক্ষ্য।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ