spot_img
spot_img

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আফগানিস্তানের অর্থনীতিকে দুর্বল করতে পারবে না: মোল্লা বারাদার

ইমারাতে ইসলামিয়া ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিষেধাজ্ঞার পরিবর্তে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আফগানিস্তানে বিনিয়োগে বাধা সৃষ্টি করতে পারবে না এবং দেশের অর্থনীতিকেও দুর্বল করতে পারবে না।

আফগানিস্তানের জাওজান প্রদেশের ইয়াতিম তাক এলাকায় একটি সিমেন্ট কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোল্লা বারাদার বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য বিদেশি আমদানির পরিবর্তে দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বিদেশি আমদানির ওপর নির্ভরতা কমানো এবং স্বনির্ভরতা বাড়ানোর বৃহত্তর কৌশলের অংশ হিসেবে ইমারাতে ইসলামিয়া জাওজান প্রদেশে একটি সিমেন্ট উৎপাদন কারখানা নির্মাণ করছে।

আফগান ডেপুটি প্রধানমন্ত্রী বলেন, দেশীয় উৎপাদন বাড়াতে ইমারাতে ইসলামিয়া পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে স্থানীয় সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং কাঁচামাল রপ্তানির পরিবর্তে দেশে কারখানা নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ