spot_img
spot_img

বাংলাদেশকে বাদ দিয়ে প্রতিবেশী ১১ বন্ধুত্বপূর্ণ দেশ নিয়ে সামরিক মহড়ার আয়োজন ভারতের

ভারতের সামরিক বাহিনী প্রথমবারের মতো ১১টি বন্ধুত্বপূর্ণ দেশ নিয়ে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম।

আগামী ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ে ‘প্রগতি’ নামের এই বহুজাতিক সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভুটান।

ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অতীতে ভারত যেখানে এক বা দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক কিংবা ত্রিপাক্ষিক সামরিক মহড়া করত, সেখানে একসঙ্গে ১১ দেশের সঙ্গে সামরিক মহড়ার আয়োজনের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, ভারত এশিয়ার বিভিন্ন সামরিক শক্তির সঙ্গে জোটধর্মী সামরিক সম্পৃক্ততা বাড়াতে চাইছে।

অর্থাৎ আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করতেই ভারত প্রথমবারের মতো এই বহুপক্ষীয় সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ