spot_img
spot_img

ইরানের সঙ্গে চুক্তি না করাই ভালো: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়াই আমেরিকার জন্য ভালো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘সত্যি বলতে, হয়তো কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো হবে। আপনারা কি সত্যটা জানতে চান? কারণ আমরা বিষয়টিকে এভাবে চলতে দিতে পারি না। এটা অনেক দীর্ঘ সময় ধরে চলছে।’

শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সিএনএনকে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।

ইরান ইস্যুতে নিজের হাতে থাকা বিকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কি এখন গিয়ে তাদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে চিরতরে শেষ করে দেব? নাকি আমরা একটি চুক্তি করার চেষ্টা করব?’

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ