spot_img
spot_img

কোনো অপশক্তি কোরআনের আলো নেভাতে পারবে না: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আল-কোরআন মানবজাতির মুক্তির সনদ, শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার একমাত্র নির্ভরযোগ্য দিকনির্দেশনা। পৃথিবীর কোনো অপশক্তি পবিত্র কোরআনের আলো নিভিয়ে দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

রবিবার (১০ মে) ‘কোরআন দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যুগে যুগে ইসলামবিদ্বেষীরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু মহান আল্লাহ নিজ দায়িত্বে তার কিতাব সংরক্ষণ করেছেন।

সেক্রেটারি জেনারেল বলেন, কোরআনের মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ এবং ইসলামের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ মে এই দিবসটি পালিত হয়ে আসছে। এই দিনটি বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ও বেদনাবিধুর দিন।

তিনি বলেন, পবিত্র আল-কোরআনের মর্যাদা ও সম্মান রক্ষায় এ দেশের ঈমানদার ছাত্র-জনতা যেভাবে রাজপথে নেমে এসেছিল, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরেও বলেন, বর্তমান প্রজন্মকে কোরআনের শিক্ষা, ইতিহাস ও আদর্শ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়মুক্ত কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব।

তিনি দেশবাসী এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি পবিত্র কোরআনের শিক্ষা ধারণ ও অনুশীলনের আহ্বান জানান এবং ১১ মের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের রূহের মাগফিরাত কামনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ