spot_img

যেকোনো মুহূর্তে সরকারের পতন ঘটবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো ভিত্তি নেই। যেকোনো মুহূর্তে এই সরকারের পতন ঘটবে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নড়াইলের আদালতে ২ বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, এই সরকারের আর কোথাও নিজেদের নয় মুখ দেখাবার জো নেই। তাই পূর্বের মতো রাষ্ট্রের ভয়াবহ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশের জনপ্রিয় জননেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

রিজভী আরও বলেন, সরকার জিয়া পরিবারকে টার্গেট করে আবারো মিথ্যা মামলা দিয়ে এবং নানা ধরনের কুৎসা রটনা করে নিজেরা মনে করছে পার পেয়ে যাবে। কিন্তু জনগণের কাছে ইতোমধ্যেই এই আওয়ামী সরকার গণধিকৃত হয়ে গেছে।

তিনি বলেন, অবিলম্বে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে সাজা প্রত্যাহার করতে হবে।

এ সময় মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ