ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির লেবাননে অবৈধ বসতি স্থাপন এবং গাজ্জা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।
তিনি বলেন, গাজ্জা থেকে অভিবাসন উৎসাহিত করা, জুদিয়া ও সামারিয়া অর্থাৎ পশ্চিম তীর থেকে অভিবাসন উৎসাহিত করা এবং লেবাননে বসতি স্থাপনের আরও পরিকল্পনা তাদের রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জেরুজালেমে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
তিনি দাবি করেন, যারা ইসরাইলিদের হত্যা করতে উঠেপড়ে লাগবে, তাদের সবাইকে নির্মূল করতে তারা ভয় পাবেন না।
এ ছাড়া লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতিও নিয়মিত লঙ্ঘন করছে ইসরাইল। ২ মার্চ থেকে এখন পর্যন্ত এসব হামলায় ২ হাজার ৮৯৬ জন নিহত এবং ৮ হাজার ৮২৪ জন আহত হয়েছেন।
বেন-গভির বলেন, ইসরাইলি কারাগারগুলো এখন সত্যিকারের কারাগারে পরিণত হয়েছে। সেখানে কোনো জ্যাম বা চকলেট নেই, কোনো একাডেমিক পড়াশোনা নেই, অর্থ জমা রাখার সুযোগ নেই, টেলিভিশন বা রেডিও নেই। তাদের শুধু ন্যূনতম প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে।
ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরাইলি কারাগারে ৯ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও আছে। তারা নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন এবং এসব কারণে বহু বন্দির মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে।











