spot_img
spot_img

শুভেন্দু গরুটা ক্ষমতায় এসেই বাংলাদেশকে হুমকি দিচ্ছে: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিদেশি দালালদের কারণে আমরা গত ১৯ বছর অনেক কষ্ট পেয়েছি। এখানে দেখতে হবে শুভেন্দুর কোনো ফলোয়ার আছে কিনা। এই গরুটা ক্ষমতায় আসার পর বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ ঘোষণা করব, বাংলাদেশ দখল করে নেব।

শনিবার (১৬ মে) বিকালে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে তিনি এসব কথা করেন।

তিনি বলেন, এই দালালদের চিহ্নিত করতে হবে। তাদের হাত-পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে।

শুভেন্দুকে উদ্দেশ করে অলি আহমদ বলেন, এটা তোমার বাপের দেশ তুমি দখল করে নিবা? আর আমরা যদি বলি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, সেভেন সিস্টার্স সব দখল করে নিব, তখন কী বলবা? আমরা তো সেটা বলছি না। আমরা বলি আমাদেরকে শান্তিতে থাকতে দাও। তুমি তোমার ঘরে শান্তিতে থাকো। তোমার ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না, এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তোমরা প্রতিনিয়ত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ