বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকারকে অবশ্যই শরিয়তের আইন বাস্তবায়ন করতে হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। আর আমরা শরিয়তের আইন বাস্তবায়নের পক্ষে। সুতরাং এটি বাস্তবায়ন করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
শনিবার (১৬ মে) রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান কুরআনের সুরা হজ্বের ৪১ নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, সেখানে আল্লাহ বলেছেন, আমি যদি পৃথিবীতে কাউকে কর্তৃত্ব দান করি, তাহলে তারা যেন নামাজ কায়েম করে, জাকাত প্রতিষ্ঠা করে, ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজে নিষেধ করে।
তিনি বলেন, সুতরাং সরকারকে শরিয়তের আইন বাস্তবায়ন করতে হবে।











