spot_img
spot_img

আমরা কোরআন-সুন্নাহ মানি তাই দেশে সব ধর্মের মানুষ নিরাপদ: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমরা কোরআন-সুন্নাহ মানি তাই আমাদের দেশে সব ধর্মের মানুষ নিরাপদ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।

শনিবার (১৬ মে) রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, ভারত বাংলাদেশকে অশান্ত করার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের দেখতে হবে এখানে শুভেন্দুর কোনো চর আছে কিনা।

এদিকে পদ্মা ব্যারাজ উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানান জামায়াত আমির। সেই সঙ্গে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার আহ্বানও জানান।

তিনি বলেন, কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদেরকে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদেরকেই কাজ করতে হবে।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দলের নাম ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল। জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে যে, দলটির মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবাই চাঁদাবাজ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ