spot_img
spot_img

লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা, নিহত ১৯

লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (২১ মে) দক্ষিণাঞ্চলের তুলিন শহরের উপকণ্ঠে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরাইল।

এছাড়া রাতভর কফার দৌনিন, ফ্রুন, সারবিন এবং তাইর দেব্বা শহরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের আল-নুমাইরিয়াহ শহরের আশপাশের এলাকাতেও ইসরাইলি হামলা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো একক হামলায় তিন শিশু ও চার নারীসহ ১০ জন নিহত হয়েছেন।

হতাহতের বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান তথাকথিত যুদ্ধবিরতি আরও বাড়ানো হয়েছিল। তবে নতুন এসব হামলা সেই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নতুন হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক মহল।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ