spot_img
spot_img

ইরান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী

ভারত সফরে এসে ইরানকে ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ বলে আখ্যা দিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার (২৪ মে) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, ‘পৃথিবীর আর কোনো দেশ ইরানের মতো এত বেশি সন্ত্রাসবাদে অর্থায়ন করে না।’

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ইরান নিজেদের জনগণের জীবনমান উন্নয়ন বা অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় না করে হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে।

হিজবুল্লাহ ও হামাস ইরানের তথাকথিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’–এর অংশ, যা মধ্যপ্রাচ্যে ইসরাইলবিরোধী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক হিসেবে পরিচিত।

রুবিও বলেন, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসের পৃষ্ঠপোষক ইরান। এখন তারা যা করছে দেখুন— তারা বেসামরিক জাহাজ জিম্মি করে রেখেছে এবং আন্তর্জাতিক জলপথে মাইন পেতে রেখেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ