spot_img
spot_img

চলমান যুদ্ধ নিয়ে নিজ দলেই বিরোধিতার মুখে ট্রাম্প

চলমান যুদ্ধ নিয়ে আমেরিকার জনগণের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ ও অসন্তোষের জেরে নিজ দলের আইনপ্রণেতাদের কাছ থেকেই বড় ধরনের বিরোধিতার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মার্কিন কংগ্রেসের রিপাবলিকান আইনপ্রণেতাদের কাছ থেকে বড় ধরনের রাজনৈতিক প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন তিনি।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিনিধি প্যাটি কুলহানে এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্টের ওপর চাপ ক্রমেই বাড়ছে। কংগ্রেসে তার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।

অন্যদিকে সাধারণ ভোক্তারা বলছেন, এই যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই। এটি লড়ার মতো কোনো যুদ্ধ ছিল না বলেও মনে করছেন তারা।

বিভিন্ন জনমত জরিপের তথ্য অনুযায়ী, আমেরিকার সিংহভাগ মানুষই এই যুদ্ধ পছন্দ করছেন না। কেবল ‘মাগা রিপাবলিকান’ বা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ হিসেবে নিজেদের পরিচয় দেওয়া গোষ্ঠীটিই এই যুদ্ধকে প্রয়োজনীয় বলে মনে করছে।

আমেরিকায় সামনে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ কংগ্রেস সদস্যদের কাছে অনবরত ফোন করে নিজেদের অসন্তোষ প্রকাশ করছেন।

জনগণের এই তীব্র ক্ষোভের কারণে কংগ্রেসে নিজ দলীয় সদস্যদের কাছ থেকেই ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বড় ধরনের রাজনৈতিক প্রতিরোধের মুখে পড়েছেন।

সূত্র: আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ