spot_img
spot_img

ওমানের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিলেন আমেরিকার অর্থমন্ত্রী

গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থা চালু করতে ইরানকে সহায়তা করলে ওমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

বৃহস্পতিবার (২৮ মে) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

বেসেন্ট বলেন, “বিশেষ করে ওমানের জানা উচিত, হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থা চালু করায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যেকোনো পক্ষকে আমেরিকার অর্থ বিভাগ কঠোরভাবে লক্ষ্যবস্তু করবে। এ কাজে ইচ্ছুক যেকোনো অংশীদারকে শাস্তি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থা আরোপের কোনো প্রচেষ্টা আমেরিকা সহ্য করবে না।

পরে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বেসেন্ট জানান, বৃহস্পতিবার সকালে তিনি ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে টোল আরোপে ওমানের কোনো পরিকল্পনা নেই বলে রাষ্ট্রদূত তাকে আশ্বস্ত করেছেন।

সূত্র : গালফ নিউজ, রয়টার্স, আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ