আফগানিস্তানে কোনো হামলা বা নিরাপত্তাজনিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের দিনগুলোতে সারাদেশে সম্পূর্ণ নিরাপদ পরিবেশ ছিল। নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে নাগরিকরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানী বলেন, “আফগানিস্তানজুড়ে ঈদুল আজহার দিনগুলো সবচেয়ে সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। আপনারা যেমন দেখেছেন, দেশে কোনো নিরাপত্তাজনিত ঘটনা ছাড়াই ঈদের ছুটি শেষ হয়েছে। এটি প্রমাণ করে, প্রয়োজনীয় নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সফল ছিল।”
কাবুলের কয়েকজন বাসিন্দাও জানিয়েছেন, ঈদের সময় নিরাপত্তা ব্যবস্থার কারণে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল।
কাবুলের বাসিন্দা জাহিদুল্লাহ বলেন, “নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো ছিল। ঈদের আগে, ঈদের সময় এবং ঈদের পরও নিরাপত্তা বাহিনী দিনরাত টহল দিয়েছে। কোনো নিরাপত্তা সমস্যা হয়নি।”
কাবুলের আরেক বাসিন্দা হামিদ খান বলেন, “দেশে খুব ভালো নিরাপত্তা রয়েছে। আমরা ঈদের ছুটি খুব ভালোভাবে কাটিয়েছি এবং বাইরে বের হয়ে আনন্দ করতে পেরেছি।”
ঈদের সময় নিরাপত্তা নিশ্চিত করা নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্বের একটি। শান্তিপূর্ণভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন এবং ঈদের আনন্দে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়।
সূত্র : টোলো নিউজ











