spot_img
spot_img

মেস থেকে শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত তাওহীদুল আলম প্রত্যয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী।

রোববার (৮ ফেব্রুয়ারি) আনুমানিক রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নয়াবাজার এলাকার স্বপ্নিল নামের একটি মেসের ২য় তলার ৬ নং রুম থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

তাওহীদুল আলম প্রত্যয়ের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়।

রাতে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা খান জানান, স্বপ্নিল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শিক্ষার্থীরা মেস করে থাকতেন। এই মেসের ৬নং রুম থেকে প্রত্যয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নাজমুল হুদা খান বলেন, আনুমানিক নয়টায় প্রত্যয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা এটাকে আত্মহত্যা বলেই ধারণা করছি। মেডিকেল রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ