spot_img
spot_img

বিশ্ব ইরানি জাতির সত্যিকারের শক্তি বুঝতে পেরেছে: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশের বিরুদ্ধে ৪০ দিন লড়াই করা কোনো মজার বিষয় নয়। বিশ্ব ইরানি জাতির সত্যিকারের শক্তি বুঝতে পেরেছে।

একই সঙ্গে তিনি আরব দেশগুলোকে সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশ আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে, সেসব ঘাঁটি ইরানের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

অন্যদিকে সৌদি আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ জুন) সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বক্তব্যে আরাগচি বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির দেশের বিরুদ্ধে, যারা পারমাণবিক শক্তিসমৃদ্ধ, তাদের বিরুদ্ধে ৪০ দিন লড়াই করা কোনো মজার বিষয় নয়। বিশ্ব ইরানি জাতির সত্যিকারের শক্তি বুঝতে পেরেছে।’

আরব দেশগুলোর উদ্দেশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করছি, আপনাদের দেশে থাকা আমেরিকার ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তাহলে সেসব ঘাঁটি আমাদের বৈধ হামলার লক্ষ্যবস্তু হবে।’

সৌদি আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় জানিয়ে আরাগচি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সূত্র: আইআরআইবি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ