spot_img
spot_img

ইসরাইলে টানা মিসাইল হামলা চালাচ্ছে ইরান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে লক্ষ্য করে টানা মিসাইল হামলা চালাচ্ছে ইরান।

সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে এক দফা মিসাইল ছুড়ে তেহরান। এরমধ্যে আবার ১০টা ৩০ মিনিটের মধ্যে আরেক দফা মিসাইল নিক্ষেপ করে দেশটি।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন মিসাইলগুলো ছোড়া হয়েছে ইসরাইলের মধ্যাঞ্চল বীরসীবাকে টার্গেট করে।

গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরাইল। এর জবাব দিতে রাতে ইরান ইসরাইলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে। এরপর আজ সোমবার সকালে ইসরাইল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।

এরপর পাল্টা জবাব হিসেবে ইয়েমেন থেকে হুতিরা মিসাইল ছোড়ে। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকে মিসাইল ছোড়া শুরু হয়।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ