spot_img

শরীয়াহ বাস্তবায়নে ইসলামী জ্ঞান-বিজ্ঞানের পুনর্জাগরণ জরুরি: মাওলানা আখুন্দজাদা

ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, শরীয়াহ বাস্তবায়ন ও সমাজ সংস্কার কেবল ইসলামী জ্ঞান-বিজ্ঞানের পুনর্জাগরণ ও শক্তিশালীকরণের মাধ্যমেই সম্ভব।

ইমারাতে ইসলামিয়া জানিয়েছে, জিহাদি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসক ও শিক্ষক, ধর্মীয় প্রকাশনা পর্যালোচনার দায়িত্বে থাকা কর্মকর্তা, এতিমখানার প্রশাসক এবং আলেমদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে মাওলানা আখুন্দজাদা আলেমদের নবীদের উত্তরসূরি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দ্বীন সংরক্ষণ, সমাজকে পথ দেখানো এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরির দায়িত্ব আলেমদের ওপর ন্যস্ত।

তিনি আরও বলেন, শিক্ষা, দাওয়াত, ওয়াজ-নসিহত ও ধর্মীয় প্রচার-প্রসারের মাধ্যমে মানুষকে শিক্ষিত করা এবং সমাজে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে আলেমদের আরও বড় ভূমিকা রাখতে হবে।

মাওলানা আখুন্দজাদা কর্মকর্তা ও শিক্ষকদের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশের দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান ও বিশ্বাসকে শক্তিশালী করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করার ওপর জোর দেন তিনি।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি অবহেলার বিষয়ে সতর্ক করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

সূত্র : আরিয়ানান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ