spot_img
spot_img

যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য আমেরিকা দায়ী: ইরান

বর্তমান যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার জন্য আমেরিকা সরাসরি দায়ী বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জায়নবাদী রাষ্ট্র ইসরাইলের কর্মকাণ্ডকে আমেরিকান নীতির বাইরে আলাদাভাবে দেখার সুযোগ নেই।

ইসমাইল বাঘেই বলেন, ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপগুলোর পেছনে আমেরিকার সমর্থন ও নীতিগত ভূমিকা রয়েছে বলেই তেহরান মনে করে।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছোড়ে তেহরান।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, তারা যুদ্ধবিরতির লঙ্ঘন আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।

ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালায় ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তেল আবিবের এ হামলার জবাবে আবারও পালটা হামলা চালিয়েছে তেহরান।

তথ্যসূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ