ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হাইফা শহরের একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানায়, ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়ে আমেরিকা ও ইসরাইলের আক্রমণের জবাব দেওয়া হয়েছে।
আইআরজিসি সতর্ক করে বলেছে, এই অঞ্চলে বেসামরিক এবং জ্বালানি লক্ষ্যবস্তুতে আরো হামলা হলে তার বৈশ্বিক বৈশ্বিক পরিণতি ভোগ করতে হবে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে এবং তেল শিল্পকে নিশানা করে জায়নবাদী শত্রু একটি বিপজ্জনক খেলা শুরু করেছে। যার পরিধি এই অঞ্চলের সকল জ্বালানি লক্ষ্যবস্তুকে অন্তর্ভুক্ত করবে। বিশ্ব অর্থনীতিতে এর যে প্রভাব পড়বে, তার দায়ভার মূল উসকানিদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের।’
সূত্র: আল জাজিরা











