spot_img
spot_img

আমেরিকা-ইসরাইলের প্রতি আস্থা নেই: ইরানি স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মাদ বাঘের গালিবাফ আমেরিকা ও ইসরাইলের তীব্র সমালোচনা করে বলেছেন, এই দুই দেশের মধ্যে আস্থা তৈরির প্রকৃত সদিচ্ছা নেই।

নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বরেন।

গালিবাফ বলেন, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের কারণে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তার মতে, কাগজে-কলমে হওয়া যুদ্ধবিরতি মাঠপর্যায়ে বারবার ভঙ্গ হওয়ায় তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘আমরা শুধু যুদ্ধ করব না, আবার শুধু আলোচনাও করব না। আমরা আমাদের সময়মতো লড়ব এবং আমাদের সময়মতো আলোচনা করব।’

গালিবাফ আরও বলেন, ইরানের লক্ষ্য যুদ্ধের অবসান এবং স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা। তবে প্রতিপক্ষের প্রতি তেহরানের কোনো আস্থা নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আমেরিকার কথিত নৌ অবরোধের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ইরান এই চাপকে প্রতিপক্ষের জন্য কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে চায়।

তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, ইরান পরিস্থিতি অনুযায়ী একদিকে প্রতিরোধ চালিয়ে যাবে, অন্যদিকে কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রাখবে। তবে বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া শুধু কূটনীতির ওপর নির্ভর করা সম্ভব নয় বলেও তিনি ইঙ্গিত দেন।

সূত্র: সামা টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ