spot_img
spot_img

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে: গভর্নর

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

তিনি বলেন, ইসলামী ব্যাংককে এখন পর্যন্ত ১৩ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকগুলোকে ১৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে ৫১ হাজার কোটি টাকা দেওয়া হয়। আমরা দায়িত্ব নেওয়া প্রথম চার মাসে কোনো অর্থ দেওয়া হয়নি। তবে ইসলামী ব্যাংকের সংকট তৈরি কারণে ১৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ