spot_img
spot_img

আগামী শনিবার চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফের বার্ষিক মাহফিল

ইনসাফ | মাহবুবুল মান্নান


৩৬তম বার্ষিক দ্বীনি মাহফিল এর আয়োজন করেছে দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া।

আগামী শনিবার (১৩ফেব্রয়ারি) মাদরাসা ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে দেশবরেণ্য আলেম, ইসলামিক চিন্তাবিদ ও স্কলারগন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা সুলতান যউক নদভী ইসলামপ্রিয় তাওহীদি জনতাকে বার্ষিক মাহফিলে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার(১২ফেব্রয়ারি) সন্ধ্যা ৬টায় জামেয়ার লাইব্রেরী মিলনায়তনে প্রাক্তন ছাত্রপরিষদের ব্যবস্থাপনায় প্রাক্তন ছাত্র পুনর্মীলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ