spot_img
spot_img

আবদুল কাদের মির্জার গাড়িতে দ্বিতীয় দফায় হামলা

বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়িতে দ্বিতীয় দফায় হামলা হয়েছে। এ সময় কেউ হতাহত না হলেও বহরের একটি গাড়ির কাচ ভেঙ্গে গেছে।

বৃহস্পতিবার বেলা ২টায় চট্টগ্রামের সিপ্লাস টিভির নিচে মেয়রের পার্কিং করা গাড়ি বহরে একদল দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালীর বসুরহাট থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে তার গাড়ির বহরে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বসুরহাট পৌরসভার নবনির্বাচিত পরিষদ ভোরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলাকারীরা ফেনীর জেলার দাগনভূঞা বাজারে কাদের মির্জার গাড়ি বহরে ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করে। এতে সেলিম নামে এক আওয়ামী লীগ নেতা আহত হন।

এদিকে এ হামলার পর মেয়র আবদুল কাদের মির্জা ফেসবুক লাইভে এসে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারীকে দায়ী করে রাতে কর্মসূচি দেবেন বলে জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ