spot_img
spot_img

মাওলানা জসীম উদ্দীনের ওপর হামলাকারী গ্রেপ্তার

হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও লাল্বাগ মাদরাসার মুহাদ্দীস মাওলানা জসীম উদ্দীনের ওপর হামলাকারী মাসুম হাসান ওরফে ইমরান গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে আজ শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফউদ্দিন বলেন, হেফাজত নেতার ওপর হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ৯ ফেব্রুয়ারি আসরের নামাজের পর লালবাগ শাহী জামে মসজিদের সামনে মাওলানা জসীম উদ্দীনকে পেছন থেকে ছুরিকাঘাত করে এক যুবক। তখন আশপাশের লোকজন ধাওয়া করে হামলাকারীকে ধরতে পারেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ