ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সম্পর্কে পাকপ্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, খামেনির প্রজ্ঞা, নেতৃত্ব এবং ইরান ও বৃহত্তর অঞ্চলে তার গভীর প্রভাব আগামী প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে।
শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় যোগ দেন।
তার সফরকে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।
শাহবাজ শরিফের সঙ্গে তেহরানে গেছেন পাকিস্তানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এতে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও রয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, সরকারি প্রতিনিধি এবং ধর্মীয় ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন।
খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কয়েক দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করেছে ইরান।











