spot_img
spot_img

ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না তেহরান: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না তেহরান।

রোববার (৫ জুলাই) তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠানের ফাঁকে হামাস নেতা মোহাম্মদ দারবিশের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

গালিবাফ বলেন, সমঝোতা স্মারক হলেও আমেরিকার সঙ্গে ইরানের গভীর মতবিরোধ বিদ্যমান রয়েছে। সমঝোতা স্মারক বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয় বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে আমাদের কোনো শান্তিপূর্ণ সম্পর্ক নেই এবং আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব না।’

সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী মুসলিম দেশগুলো ও ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীকে তেহরান সমর্থন করে যাবে বলেও জানান গালিবাফ।

তিনি বলেন, শুধু আলোচনা করার জন্য আলোচনা করা উচিত নয়। আলোচনার বাস্তব ফল থাকতে হবে।

গালিবাফের মতে, মুসলিম দেশগুলো এখন বুঝতে পেরেছে, আমেরিকা ও ইসরাইলের সঙ্গে সহযোগিতা করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ