অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেছেন, শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে।
সোমবার (৬ জুলাই) বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, আরএফইডি, আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।
সুষ্ঠু নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে এ সময় গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়।
সিটি করপোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ইউনিয়ন পরিষদ, ইউপি, ও পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে আভাস দেন নির্বাচন কমিশনার মাছউদ।
এ সময় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু হবে বলে জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ।
তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করাসহ সীমানা নির্ধারণে সরকারকে চিঠি দেওয়া হবে।
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে তৎপর রয়েছে নির্বাচন কমিশন।











