ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারি সফরে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছেন।
সোমবার (৬ জুলাই) তিনি সফরসঙ্গী প্রতিনিধিদল নিয়ে দামেস্কে পৌঁছান।
দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফরাসি প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলকে স্বাগত জানান সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি।
২০০৯ সালের পর কোনো ফরাসি প্রেসিডেন্টের এটিই প্রথম সিরিয়া সফর। সিরীয় কর্মকর্তারা এ সফরকে পারস্পরিক সম্মান ও সমঅংশীদারিত্বের ভিত্তিতে সিরিয়া-ফ্রান্স সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন।
মঙ্গলবার দামেস্কের পিপলস প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে স্বাগত জানান সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শার’আ আল জুলানী।
অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে ম্যাক্রোঁর সঙ্গে বিনিয়োগকারী ও ফরাসি কোম্পানির প্রতিনিধিদের একটি প্রতিনিধিদলও রয়েছে।
সূত্র: সানা নিউজ










