ফিলিস্তিনের গাজ্জায় দুর্দশাগ্রস্ত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সহযোগী লজিস্টিক কোম্পানির আহমদ নাসের সালিম নামে এক চালককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
মঙ্গলবার (৭ জুলাই) আমেরিকান ভিত্তিক ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এই দাতব্য সংস্থা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন তীব্র নিন্দা জানিয়ে বলেছে, মানবিক সহায়তা বা ত্রাণ পরিবহন কখনোই হামলার লক্ষ্য হতে পারে না। সংস্থাটি আরও জানিয়েছে, তারা নিহত চালকের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে এই ঘটনায় ইসরায়েলের কাছে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ জবাবদিহি দাবি করেছে ডব্লিউসিকে।
উল্লেখ্য, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যা বিভিন্ন মানবিক সংকটে খাদ্য সহায়তা দিয়ে থাকে। যুদ্ধবিধ্বস্ত গাজ্জায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার পৌঁছে দেওয়া সংস্থাগুলোর মধ্যে এটি অন্যতম।
সূত্র: আল জাজিরা










