spot_img

ইরানের মাশহাদে আমেরিকার হামলা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের জন্য নির্ধারিত শহর মাশহাদে আমেরিকার হামলায় তেহরান-মাশহাদ রেলপথে চলাচল ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআরবি।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলায় রেলপথকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এতে দুটি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ইরানের ইসলামিক রিপাবলিক রেলওয়ের মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত রেলরুটটি যত তাড়াতাড়ি সম্ভব মেরামতের চেষ্টা চলছে। তেহরান থেকে উত্তর-পূর্বের মাশহাদ পর্যন্ত এই রেলপথটি দেশের সবচেয়ে ব্যস্ততম রুট হিসেবে পরিচিত।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গত রাতে আমরা ইরানে খুব কঠোর হামলা চালিয়েছি। সম্ভবত আজ রাতেও আরও ভয়াবহ হামলা হতে পারে।

এদিকে খামেনির মরদেহ বহনকারী মাহান এয়ারের বিমানটি মাশহাদ বিমানবন্দরে অবতরণ করেছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি অবতরণের পর বিমানবন্দরে ট্যাক্সিং করছে। উল্লেখ্য, মাশহাদ আয়াতুল্লাহ খামেনির জন্মস্থান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ