spot_img

দুর্গত মানুষের পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব: মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা হিসেবে আসে। তাই এ সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর রহমতের প্রত্যাশা করা এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ইমানি ও মানবিক দায়িত্ব।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী ও সামর্থ্যবান নাগরিকদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সরকারকে পরিকল্পিতভাবে ত্রাণ, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি, আশ্রয় ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীদের দ্রুত স্বেচ্ছাসেবী টিম গঠন করে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ