spot_img
spot_img

১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের চন্দনাইশ যাচ্ছেন আমীরে হেফাজত আল্লামা বাবুনগরী

মাহবুবুল মান্নান

আগামী শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চন্দনাইশ যাচ্ছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বশরতনগর রশিদিয়া মাদরাসা মাঠে বশরতনগর ইসলামী ঐক্য সংঘের উদ্যোগে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন বশরতনগর রশিদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ এমদাদ উল্লাহ।

সম্মেলনে আরো বয়ান করবেন রাবেতাতুল ওয়ায়েজীন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মুবাল্লিগে ইসলাম মাওলানা মাহমুদুল হাসান গুনবি, শাহমীরপুর মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা ক্বারি নুরুল্লাহ, পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, বোয়ালখালী ওয়াহেদীয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা হেলাল উদ্দিন পুকুরিয়ভী, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ ও মাওলানা মনির আহমদ প্রমুখ।

বশরতনগর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জামাল উদ্দিন ইনসাফকে জানিয়েছেন আল্লামা বাবুনগরীর আগমন উপলক্ষে বশরতনগর মাদরাসা কতৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।গত কয়েক দিন ধরে চন্দনাইশ ও আশেপাশের উপজেলা সমূহে চলছে লিফলেট বিতরণ, মাইকিং, পোষ্টারিং সহ ব্যাপক প্রচার- প্রচারণা।আমীরে হেফাজতের চন্দনাইশে প্রথম আগমনকে কেন্দ্র করে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ভিন্ন আবেগ ও অনুভূতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ