spot_img

আমাদেরকে অনেক লোভ দেওয়া হয়েছে, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের অনেক লোভ দেওয়া হয়েছে। সবগুলা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি।’

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমীর বলেন, ‘আমরা জনগণের সঙ্গে বেইমানি করব না। জুলাইয়ে যারা নিহত হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে। পরিবারকে শুধু কয়েকটা টাকা দিলেই হবে না, তাদের স্মৃতি জাতির সামনে তুলে ধরতে হবে।’

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদের পক্ষে অবস্থান নিলেও নির্বাচনের পর সরকার সেসব প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোতে অতীতের গণরুম ও গেস্টরুম সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ ধরনের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ