বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই চব্বিশের মধ্য দিয়ে দেশে বাকস্বাধীনতা ফিরে এসেছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকারের সমালোচনার জন্য এখন আর কাউকে গুম হওয়ার শঙ্কায় থাকতে হয় না।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি। অন্যথায় নানা ছিদ্রপথে গণতন্ত্রবিরোধী দেশি-বিদেশি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’










