spot_img

ককরোচ পার্টির সঙ্গে যোগ দিল কংগ্রেস

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে পদযাত্রা ও বিক্ষোভ করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।

মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে রাজধানী নয়াদিল্লিতে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে অংশ নিতে কংগ্রেসের নেতাকর্মীরা প্রথমে রাজাজি মার্গে অবস্থিত খাড়গের সরকারি বাসভবনে জড়ো হন। পরে সেখান থেকে তারা লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। স্থান দুটির দূরত্ব এক কিলোমিটারের কিছু বেশি।

কংগ্রেস নেতারা জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন, গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর চালানো নৃশংসতার জবাব চাইতে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে পদযাত্রা করেছি।

তিনি বলেন, সরকার এ ঘটনার কোনো দায় নিতে চায় না। এমনকি সংসদে এ বিষয়ে আলোচনা করতেও চায় না।ভারতের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

এর আগে, ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটে।

সংঘর্ষে অন্তত ১৭৮ জন আহত হন। এ ছাড়া ৭০ জনকে আটক করা হয়।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ