spot_img

গাজ্জায় যুদ্ধবিরতির মধ্যে হামলা চালিয়ে ২ জনকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জা ভূখণ্ডের মধ্যাঞ্চলীয় আল-জাহরা এলাকায় বেসামরিক এক গাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানানো হয়, হামলার পর নিথর দেহগুলোকে তাৎক্ষণিকভাবে আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সময়ে সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা বিমান হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটিতে আগুন ধরে গেলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে তথাকথিত যুদ্ধবিরতি ঘোষিত হওয়া সত্ত্বেও গাজ্জাজুড়ে সংঘাত থামেনি। ওই চুক্তির পর থেকে এ পর্যন্ত ইসরাইলের ধারাবাহিক হামলায় অন্তত ১,১৬৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৩,৭৯৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ