spot_img

হামাস প্রধান খলিল আল-হাইয়াকে অভিনন্দন জানালেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট

হামাসের নেতৃত্ব গ্রহণ করায় সংগঠনটির প্রধান খলিল আল-হাইয়াকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ।

সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে হামাস জানায়, হুসেইন আল-শেখ ফোন করে আল-হাইয়াকে অভিনন্দন জানান। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেন তিনি।

বিবৃতি অনুযায়ী, আল-হাইয়া বলেন, তিনি ফিলিস্তিনি জনগণ ও তাদের জাতীয় দাবির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। একই সঙ্গে তিনি যেগুলোকে আন্দোলনের মৌলিক নীতি হিসেবে বর্ণনা করেছেন, সেগুলো সমুন্নত রাখবেন এবং গাজ্জা উপত্যকা, পশ্চিম তীর ও অন্যান্য স্থানে ফিলিস্তিনিদের সুরক্ষায় কাজ করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনি জনগণ ও তাদের জাতীয় দাবির সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় ফিলিস্তিনি ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আল-হাইয়া।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ