spot_img
spot_img

মাওলানা মামুনুল হকের সঙ্গে ব্রিটিশ দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মিস কেট ওয়ার্ড।

বুধবার (২২ জুলাই) সকালে মাওলানা মামুনুল হকের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও প্রযুক্তিসচেতন একটি নতুন প্রজন্ম গড়ে তোলা সময়ের দাবি।

বৈঠকে বাংলাদেশ ও ব্রিটেনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যুবসমাজের ক্ষমতায়ন, প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।

কেট ওয়ার্ড বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মাওলানা মামুনুল হকের কথা গুরুত্বের সাতে শোনেন। অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে গঠনমূলক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ